জাপানে বৃষ্টিতে শান্ত-লিটনদের অনুশীলন পণ্ড

জাপানের নাগোয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন
জাপানের নাগোয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন

মুক্তমন রিপোর্ট : জাপানের নাগোয়ায় টানা বৃষ্টির কারণে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নির্ধারিত অনুশীলন সেশনও বাতিল হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টির পর আগামীকাল সকালের অনুশীলন মাঠে আয়োজন করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, বৃষ্টির কারণে আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের অন্য কোনো সময়ে অনুশীলন আয়োজন করা সম্ভব হবে কি না, তা গেমস কর্তৃপক্ষ শনিবার রাতে জানাবে।

বাংলাদেশ দল শুক্রবার রাতে নাগোয়ায় পৌঁছেছে। আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে সিরিজে থাকা আটজন ক্রিকেটার সেখান থেকে ওসাকা হয়ে বাসে নাগোয়ায় পৌঁছান। দলের বাকি সদস্যরা সরাসরি জাপানের এই শহরে যান।

নাগোয়ায় পৌঁছানোর পর শনিবার বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলের আবাসনের ব্যবস্থা করেছে গেমস কর্তৃপক্ষ। আট ক্রিকেটার ওয়েলকাম সেন্টারে বাংলাদেশি খাবার খাওয়ার পর দলের সঙ্গে হোটেলে যান।

এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলনেও বিঘ্ন ঘটে। ফলে আবহাওয়ার কারণে জাপানে বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

Muktomon/TA