মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের পুরুষ সিনিয়র জাতীয় ফুটবল দলে অভিষেকেই রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান।
১৬ বছর ৩৬৩ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের জার্সিতে মাঠে নামেন কাভান। এর মাধ্যমে ২০০৬ সালে ফ্রেডি আদুর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার।
অভিষেকের পাশাপাশি গত দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার হিসেবেও রেকর্ড গড়েছেন কাভান।
অরল্যান্ডোতে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচে পেরুকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
Muktomon/TA