নিজস্ব প্রতিবেদক : ২০তম এশিয়ান গেমস আইচি-নাগোয়া ২০২৬-এর দ্বিতীয় গ্রুপ ম্যাচ সামনে রেখে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল।
বুধবার সকাল ১০টায় জাপানের সাকাইয়ের জি-গ্রিন সাকাইয়ে দলের শেষ অনুশীলন অনুষ্ঠিত হয়।
এশিয়ান গেমসের গ্রুপ ‘এফ’-এর দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কোরিয়া প্রজাতন্ত্রের মুখোমুখি হবে বাংলাদেশ। জাপান সময় বিকেল ৪টায় ও বাংলাদেশ সময় দুপুর ১টায় ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোরিয়া প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বুধবারের অনুশীলনে দলের খেলোয়াড়রা প্রস্তুতি সম্পন্ন করেন। ম্যাচটি বাংলাদেশের নারী দলের গ্রুপপর্বের দ্বিতীয় লড়াই।
Muktomon/TA