সিলেটে থ্রি-হুইলার ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

সিলেটে থ্রি-হুইলার ইজিবাইক মিশুক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা
সিলেটে থ্রি-হুইলার ইজিবাইক মিশুক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা

লিমন আহমদ : বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের অন্তর্ভুক্ত সিলেট জেলা ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক মিশুক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের পাশাপাশি সংগঠনবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ শাহজালাল বাজারের দাসপাড়ায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আঃ কুদ্দুস

সংগঠন সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ১৭ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি অনুমোদন করা হয়। শুক্রবারের পরিচিতি সভায় সভাপতি আঃ কুদ্দুস আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আঃ আজীজ, সহ-সভাপতি দুলাল আহমেদ শান্ত, সাধারণ সম্পাদক আঃ তাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ আইনুল, সহ-সাংগঠনিক সম্পাদক ওহাব আলী, দপ্তর সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক বাবলু মিয়া এবং কোষাধ্যক্ষ রুকেল মিয়া দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সানি আলম, আলামিন আহমেদ, সাহেদ আহমেদসহ অন্যদের সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিচিতি সভায় বক্তারা সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের অধিকার ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, “সংগঠনের ঐক্য বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা বা ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে।”

শ্রমিক স্বার্থ রক্ষায় আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে পরিচিতি সভার সমাপ্তি হয়।

সিলেট প্রতিনিধি