মুক্তমন রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।
সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলমও সেখানে উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Muktomon/TA