শিহাব উদ্দিন : গোপালগঞ্জ সদর উপজেলার ওরফি ইউনিয়নের তুদবাটি গ্রামের প্রবীণ বাসিন্দা মো. সোনামিয়া মোল্লা (১০৫) আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘ জীবনে মো. সোনামিয়া মোল্লা পরিবারের একজন প্রবীণ অভিভাবক হিসেবে স্বজন ও এলাকাবাসীর কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে—মো. দুলু মোল্লা ও মো. টিপু সুলতান এবং চার মেয়ে—বেবি, মুকুল, লিপি ও পলিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সোনামিয়া মোল্লা প্রতিবেদকের আব্বার বড় মামা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA