রাশমিকা প্রতিদিন কেন বিজয়কে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন

সাক্ষাৎকারে বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মানদানা
সাক্ষাৎকারে বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মানদানা

মুক্তমন রিপোর্ট : দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মানদানা। বিয়ের পর তাদের সম্পর্ক কেমন চলছে, তা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন বিজয়।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের সাক্ষাৎকারে বিজয় জানান, সম্পর্ককে সুন্দর রাখতে পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশকে তারা গুরুত্ব দেন।

বিজয় বলেন, রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। তার মতে, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার কথা প্রকাশ করা গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের ধরন নিয়েও কথা বলেন বিজয়। তিনি জানান, পরস্পরের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করাই তাদের সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য।

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে সিনেমায় দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ‘রানাবালি’ নামের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।

Muktomon/TA