মেট্রোরেল: প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

মেট্রোরেল: প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

ঢাকা মহানগরীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে তিনটি মেট্রোরেল প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকার ট্রাফিক জট নিরসন আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিধি বাড়াতে এই বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুমোদিত তিন মেট্রোরেল প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এই তিন প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প প্রথম সংশোধনীতে ব্যয় বেড়েছে লাখ সাড়ে ১০ হাজার কোটি টাকা। মেট্রোরেলের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে এমআরটি লাইন- এবং এমআরটি লাইন- নর্দার্ন প্রকল্পের সংশোধিত ব্যয় এবং নতুনভাবে যুক্ত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গঠিত এমআরটি লাইন- সাউদার্ন প্রকল্প।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমান। একনেকের মূল বৈঠকে মেট্রোরেলের তিনটি মেগা প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে ৭টি একেবারে নতুন প্রকল্প এবং বাকি ৫টি সংশোধিত প্রকল্প হিসেবে পেশ করা হয়। সভার কার্যক্রম শেষে একনেকের সিদ্ধান্ত বিস্তারিত বিষয়াদি নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

একনেক সভার মূল এজেন্ডায় কেবল এমআরটি লাইন- সাউদার্ন প্রকল্পটি নিয়ে আলোচনা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এবং মেট্রোরেলের পুরো নেটওয়ার্ক দ্রুত বাস্তবায়নের স্বার্থে জাপানের অর্থায়নে চলমান আরও দুটি সংশোধিত প্রকল্প একই সঙ্গে অনুমোদনের জন্য একনেক টেবিলে নিয়ে আসা হয়।