মডেল মসজিদের দোতলার ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভোলার মডেল মসজিদের দোতলার ছাদ থেকে পড়ে কিশোর ইয়ামিনের মৃত্যু
ভোলার মডেল মসজিদের দোতলার ছাদ থেকে পড়ে কিশোর ইয়ামিনের মৃত্যু

মীর সাজু : ভোলায় মডেল মসজিদের দোতলার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উত্তর মাদ্রাজ ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মডেল মসজিদের দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায় ইয়ামিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, কীভাবে ইয়ামিনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

ভোলা প্রতিনিধি

Muktomon/TA