বন্দরে খাজা ইসমাঈল চিশতীর ওরুশ উপলক্ষে মিলাদ মাহফিল

বন্দর সিএসডি এলাকায় খাজা ইসমাঈল চিশতীর ওরুশ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
বন্দর সিএসডি এলাকায় খাজা ইসমাঈল চিশতীর ওরুশ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বন্দর সিএসডি এলাকার ২৩নং ওয়ার্ডে হযরত খাজা ইসমাঈল হোসাইন চিশতী (র.)-এর ওরুশ শরীফ উপলক্ষে এক আজিমুশ্বান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মোতালেবের উদ্যোগে আয়োজিত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মুফতি হাফেজ জহুরুল ইসলাম জহির। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জয়নাল আবেদীন সিরাজী। মোনাজাতে বিশেষভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম এবং তাঁর রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা'র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শহিদুল রহমান (সহিদ) এবং ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলী আকবর (আলী)। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সঞ্চালনা করেন মো. রিয়াদ।
​দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত ভক্ত বৃন্দ  ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Muktomon/TA