হরমুজে ট্যাংকারে হামলা: মাইন বিস্ফোরণের দাবি আইআরজিসির

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

মুক্তমন রিপোর্ট : হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকার মাইন বিস্ফোরণে অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাংকার দুটি ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইন বিস্ফোরণের ঘটনায় ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলোতে আগুন জ্বলছে। ট্যাংকার দুটি মার্কিন এজেন্টদের নিয়ন্ত্রণে ছিল বলেও অভিযোগ করেছে ইরান।

তবে ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

আইআরজিসির এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।