মুক্তমন রিপোর্ট : দিনাজপুরের বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
৮ নম্বর ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া (জাকির), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী (আকাশ), ৮ নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রুহুল আমিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও ও হারাগঞ্জ, রংপুরের দল অংশ নেয়।
Muktomon/TA