নতুন ফ্যাশন স্টেটমেন্টে আলোচনায় সাদিয়া আয়মান

সাদা অফ-শোল্ডার টপস ও কালচে ট্রাউজারে অভিনেত্রী সাদিয়া আয়মানের স্টাইলিশ লুক।
সাদা অফ-শোল্ডার টপস ও কালচে ট্রাউজারে অভিনেত্রী সাদিয়া আয়মানের স্টাইলিশ লুক।

মুক্তমন রিপোর্ট : সৌন্দর্য ও ফ্যাশনের মিশেলে প্রায়ই ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার অফ-শোল্ডার পোশাকে নতুন লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাকে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে দেখা গেছে। সঙ্গে মানানসই ব্যাগ ও খোলা চুলে তার সাজে ফুটে উঠেছে ফ্যাশনসচেতনতার ছাপ।

নতুন এই লুকে সাদিয়াকে বেশ আত্মবিশ্বাসী ও স্টাইলিশ দেখাচ্ছে। তার ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও অনুরাগীদের প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে সামাজিক মাধ্যমের মন্তব্যের ঘর।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’। বাংলায় যার অর্থ, ‘জীবনটা যেন রানওয়ে, আর আমি তুলে ধরছি নিজের স্টাইল।

সাদিয়া আয়মানের এই নতুন ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে অনুরাগী ও ফ্যাশনপ্রেমীদের।

Muktomon/TA