আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গুলশানে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গুলশানে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।শুক্রবার রাতে রাজধানীর গুলশানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি গুলশান-১ থেকে শুরু হয়ে গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।