তৃতীয় রাউন্ড এক দিন পিছিয়ে এনসিএলের নতুন সূচি

এনসিএলের তৃতীয় রাউন্ডের নতুন সূচি ঘোষণা করেছে বিসিবি
এনসিএলের তৃতীয় রাউন্ডের নতুন সূচি ঘোষণা করেছে বিসিবি

মুক্তমন রিপোর্ট : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) যোগ দেওয়ার কথা রয়েছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ দিতে এনসিএলের তৃতীয় রাউন্ডের সূচিতে এক দিনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সূচি অনুযায়ী, এনসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো ১৭-২০ অক্টোবরের পরিবর্তে ১৮-২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। অর্থাৎ, এক দিন পিছিয়ে ১৮ অক্টোবর থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।

বিসিবির এই সিদ্ধান্তের মূল কারণ জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম ও রিকভারির জন্য অতিরিক্ত সময় দেওয়া। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শেষে যাতে খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম নিয়ে এনসিএলে যোগ দিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

তবে তৃতীয় রাউন্ড এক দিন পিছিয়ে গেলেও এনসিএলের পুরো আয়োজনের সময়সীমা বাড়ানো হচ্ছে না। সূচির এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যবর্তী বিরতি এক দিন কমিয়ে আনা হয়েছে।

চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪-২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই রাউন্ডের ম্যাচগুলো।

অর্থাৎ, তৃতীয় রাউন্ড এক দিন পিছিয়ে গেলেও পরবর্তী রাউন্ডের সূচি অপরিবর্তিত থাকছে। জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম ও খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখেই এই সূচি সমন্বয় করেছে বিসিবি।

Muktomon/TA