এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সঙ্গে দলটির নেতাদের সাক্ষাৎ
এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সঙ্গে দলটির নেতাদের সাক্ষাৎ

মুক্তমন রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’-এর মহাসচিব অ্যালেক্স ওয়াং।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

বরিস তাদিচ ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সাক্ষাৎকালে এনসিপির প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় হয়। পাশাপাশি পারস্পরিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা।

Muktomon/TA