মুক্তমন রিপোর্ট : বাগেরহাটের কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইউএনওর কার্যালয়ে গিয়ে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার পরিবেশ, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন, “কচুয়া উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করতে উপজেলা বিএনপি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”
নবাগত ইউএনও আমির সালমান রনি বিএনপি নেতৃবৃন্দকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট সিকদার মশিউর রহমান মাসুম, শিকদার নজরুল ইসলাম, সিকদার মুন্না, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।