বিএনপির সংসদীয় দলের বৈঠক

বিএনপির সংসদীয় দলের সভা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বৈঠক হবে জাতীয় সংসদ ভবনে।
বিএনপির সংসদীয় দলের সভা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বৈঠক হবে জাতীয় সংসদ ভবনে।

মুক্তমন রিপোর্ট : সংসদ অধিবেশনের তারিখ চূড়ান্তের আগেই বিএনপির সংসদীয় দলের সভা আজ

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির দায়িত্বশীল নেতাদের তথ্য অনুযায়ী, সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

Muktomon/TA