মকবুল হোসেন : ‘জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা’—এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও সাংবাদিক শামীম তালুকদার মাস্টার।
সিনিয়র সাংবাদিক মীর বাবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাংবাদিক হান্নান আল আজাদ।
সভায় ময়মনসিংহ বিভাগ ও জেলার বিভিন্ন শাখার সাংবাদিক নেতৃবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন তারা।
সভায় সংগঠনের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA