গুলশানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল

গুলশানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল

মুক্তমন রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর গুলশানে মিছিল করেছে গুলশান থানা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মনার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি গুলশানের ৯৫ নম্বর সড়কের সামনে থেকে শুরু হয়ে গুলশান-২ এলাকা প্রদক্ষিণ করে গুলশান-১-এর দিকে এগিয়ে যায়।

এ সময় মিছিলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।