মুক্তমন রিপোর্টার : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা-১৮ আসনে বর্ণাঢ্য র্যালি
ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৮ আসনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে উত্তরার আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজবিল্ডিং হয়ে উত্তরার জসীমউদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক উপস্থিতির কারণে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।