মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে মতবিনিময় ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সরকারের চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জহির উদ্দিন স্বপন।
Muktomon/TA