রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা আগুন লাগার কারণ জানা যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাশেদ বিন খালিদ বলেন, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
Muktomon/TA