বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন সহায়তার চেক

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সহায়তার চেক তুলে দিচ্ছেন ইউএনও
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সহায়তার চেক তুলে দিচ্ছেন ইউএনও

মুক্তমন রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট ব্যবসায়ীর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ক্ষতিগ্রস্ত আট ব্যবসায়ীর প্রত্যেকের হাতে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তার চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, অনুপ কুমার সেনসহ স্থানীয় ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদের পেছনের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের দেওয়া এই আর্থিক সহায়তা তাদের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আলী মজনু বাবু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি