জাতীয়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুক্তমন রিপোর্ট : পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমে। বুধবার ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ডস বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি টেকসই পানি ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমে বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপভূমি হওয়ায় দুই দেশের মধ্যে ভূপ্রকৃতিগত অনেক মিল রয়েছে। তিনি ডেল্টা পরিকল্পনা বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, টেকসই নদী ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে ডাচ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ওয়াটার অ্যান্ড ক্লাইমেট) ইংআ ক্লাসেনও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button