সারাদেশ

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মানবিক ও সেবামূলক সংগঠন ‘সাফা ফাউন্ডেশন’-এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রবিবার (৩১ মে) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাফা ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল।

সভায় ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন আবু জাফর মো. মোসলেহ উদ্দিন। এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, মো. শামিম উদ্দিন, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম মাসুম, মোসা. আনজুয়ারা, মোসা. ইয়াসমিন আরাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, মানবসেবায় নিবেদিত সাফা ফাউন্ডেশন ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। গত পবিত্র ঈদুল আজহায় তিনটি কোরবানির পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, সাফা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হলো মানবতার সেবায় কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button