

মুক্তমন রিপোর্ট :বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আর নেই। তিনি আজ আনুমানিক রাত ৩ ঘটিকার সময় কিডনিজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। শেরপুর জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে শেরপুরসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং সহকর্মীরা গভীরভাবে মর্মাহত। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা জানানো হয়েছে।
মরহুমের জানাজার সময়সূচি নিম্নরূপ—
প্রথম জানাজা: আজ বেলা ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে।
দ্বিতীয় জানাজা: বিকাল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আল্লাহ তায়ালা মরহুম আলহাজ্ব নুরুজ্জামান বাদলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন—আমিন।



