জাতীয়

এআই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

সাভার, ১৫ এপ্রিল ২০২৬: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক সাভারের যুব উন্নয়ন একাডেমিতে “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ: যুব সমাজের উন্নয়ন” শীর্ষক কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে AI নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তিনি আরও বলেন, AI-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি এবং দক্ষতার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ স্থাপন করা যাবে।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশকে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে AI প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। একইসঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে AI-কে অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, AI ব্যবহারের মাধ্যমে অনৈতিক কার্যক্রমও বাড়ছে। তাই এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন এই অর্জিত জ্ঞান তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button