বৃহত্তর উত্তরা

উত্তরায় অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তাসিন সিএনজি পাম্প সংলগ্ন এরশাদ আলীর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জসিম উদ্দিন (৩৬), ইমান আলী (৩৮) এবং সামিদুল ইসলাম (১৯)। তাদের সবার স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলায় হলেও তারা রাজধানীতে অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে আসামিদের কাছ থেকে মোট ২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে জসিম উদ্দিনের কাছ থেকে ২,৫০০ পিস, ইমান আলীর কাছ থেকে ৫০ পিস এবং সামিদুল ইসলামের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, রাজধানীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button