চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ আটক ১

WhatsApp Image 2026-02-24 at 20.13.25(1)
WhatsApp Image 2026-02-24 at 20.13.25(1)

মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রামের বাসিন্দা মোঃ সেরাজুল ইসলাম (৪১)। অভিযানে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।