ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন

WhatsApp Image 2026-05-03 at 7.51.24 PM
WhatsApp Image 2026-05-03 at 7.51.24 PM

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌর এলাকার কাঠাল বাগিচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব-এর নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে।

অভিযানে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাছগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিএনসি’র পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে উপপরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশের একটি দলও সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।