দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

WhatsApp Image 2026-05-16 at 20.57.23
WhatsApp Image 2026-05-16 at 20.57.23

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ণভবা নদীতে ডুবে আব্দুস সবুর (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদী-তে হাঁস ছেড়ে দিতে যান আব্দুস সবুর। এ সময় অসাবধানতাবশত তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে জানায়। পরে কাহারোল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়।

পরে বিকেল আনুমানিক ৩টার দিকে ভবানীপুর এলাকার পূর্ণভবা নদী থেকে আব্দুস সবুরের মরদেহ উদ্ধার করা হয়।

কাহারোল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।