বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ আটক

Screenshot_20260428_221915_WhatsAppBusiness
Screenshot_20260428_221915_WhatsAppBusiness

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-র মোহনপুর ইউনিয়নে রাতের আঁধারে সরকারি তিনটি মহামূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতার তৎপরতায় গাছগুলো উদ্ধার করা হয়েছে এবং ব্যবহৃত নসিমন আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সড়কের পাশে থাকা লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ গোপনে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। রাতের বেলায় এ কার্যক্রম চলাকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় স্থানীয়রা কাটা গাছগুলো জব্দ করেন এবং পরিবহনে ব্যবহৃত নসিমনটি আটক করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, উসমান গনি নামে এক কাঠ ব্যবসায়ী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।