লালমনিরহাটে চাকরি মেলা উদ্বোধন, তরুণদের জন্য শিল্পায়নের ওপর গুরুত্বারোপ

WhatsApp Image 2026-05-11 at 4.34.30 PM
WhatsApp Image 2026-05-11 at 4.34.30 PM

মুক্তমন রিপোর্ট : দেশের তরুণ জনগোষ্ঠীর বিশাল অংশকে শুধু সরকারি বা বেসরকারি চাকরির মাধ্যমে কর্মসংস্থান দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হলে দেশের সার্বিক অর্থনীতিতে শিল্পায়নকে আরও জোরদার করতে হবে।

সোমবার (১১ মে) লালমনিরহাট স্টেডিয়ামে আয়োজিত প্রাণ-আরএফএল চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের কর্মসংস্থানের জন্য শিল্পায়নই সবচেয়ে কার্যকর পথ। এতে একদিকে যেমন তরুণদের আয়ের সুযোগ তৈরি হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, লালমনিরহাটের মাটি অত্যন্ত উর্বর এবং এখানে ধান, ভুট্টা ও আলুর ব্যাপক উৎপাদন হয়। ফলে এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তিনি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর উদ্যোগে আয়োজিত এ চাকরি মেলায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা থেকে লালমনিরহাটের প্রায় ১ হাজার দক্ষ ও অদক্ষ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।