বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়ের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া


মুক্তমন ডেস্ক : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই।
সোমবার ভোর ৬টায় বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সুজানগর উপজেলা-র হাকিমপুর গ্রামে।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মরদেহ রাখা হলে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় সেখানে শোকাহত মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর সবুজবাগ শশ্মানে আজই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।



