অন্যান্য

হজ ফ্লাইট শুরুর আগে আশকোনা হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী

মুক্তমন রিপোর্ট : ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটকে সামনে রেখে রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানসহ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরেজমিনে অবস্থা পর্যবেক্ষণ করেন।

তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান। একইসঙ্গে ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, “হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি আরও জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র সফরে যেতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আজ রাতেই ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট উড্ডয়ন করবে এবং ইতোমধ্যে হজযাত্রীরা হজক্যাম্পে আসা শুরু করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button