আইন-অপরাধ

ফেনীতে আইনজীবীকে ‘লেংটা করার’ হুমকি পেশকারের, আদালত পাড়ায় চরম ক্ষোভ

প্রতিনিধি (ফেনী):ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতের পেশকার নূরুল্লাহ চৌধুরীর হাতে জিম্মি হয়ে পড়েছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।

সম্প্রতি একটি মামলার সার্টিফাইড কপি নিতে গিয়ে টাকা নিয়ে দর কষাকষির জেরে এক সিনিয়র আইনজীবীকে ‘লেংটা করে ফেলার’ কুরুচিপূর্ণ হুমকি দিয়েছেন তিনি।

জানা গেছে, পেশকার নূরুল্লাহ চৌধুরী আইনজীবী সহকারী নিকট হইতে ৯০০ টাকা গ্রহন করেন এবং বাকী (নূন্যতম ১২০০)টাকা দাবি করেন।

বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি প্রকাশ্য আদালতে চিৎকার করে আইনজীবীর সহকারীকে গালিগালাজ করেন এবং তার সিনিয়রকে চরম অপমানজনক কথা বলেন।

এই ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে এই “ঘুষখোর” কর্মচারীর অপসারণ দাবি করেছেন। তবে নূরুল্লাহ চৌধুরী বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button