আইন-অপরাধবৃহত্তর উত্তরা

খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান

মুক্তমন ডেস্ক : রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অপহরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে খিলক্ষেত থানা পুলিশ।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি সাদা প্রাইভেটকারে শেয়ার যাত্রী হিসেবে গাউছিয়ার উদ্দেশে রওনা হন। ৩০০ ফিট পুলিশ হাউজিংয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির পিছনের সিটে বসা দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার চোখ ও হাত বেঁধে মোবাইল ফোন, মানিব্যাগ, ডেবিট কার্ড এবং নেক্সাস পে-এর পাসওয়ার্ড নিয়ে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আলমপুর এলাকার একটি নির্জন রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। খিলক্ষেত থানা পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে ছবিতে প্রদর্শিত ব্যক্তিকে শনাক্ত করে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত সন্দেহভাজন ব্যক্তি বা তার পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বী (মোবাইল: ০১৭১২-০৭৮৫৩০)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button