মত প্রকাশ

শব্দের খেলায় তর্ক মেলা

মানিক মুনতাসির :

শহীদ’ একটি আরবি শব্দ, যা মূলত ইসলামি পরিভাষা থেকে এসেছে ‘সাক্ষী’ (Witness)। স্বাক্ষদানকারী। ইসলামি পরিভাষায়, যারা আল্লাহর পথে বা সত্য-ন্যায়ের জন্য লড়াই করে জীবন উৎসর্গ করেন, তাঁদের ‘শহীদ’ বলা হয়। বাংলা ভাষায় এটি বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। একইভাবে যারা সত্য ও ন্যায়ের পথে যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করেন তাদেরকে শহীদ বলা হয়৷ আবার দেশ বা মাতৃকার জন্য অকাতরে জীবন বিলিয়ে দেওয়াকেও শহীদ বা হয়। এছাড়া বাংলা ভাষায় এর আরো অনেক রকম ব্যাখ্যা আছে। কিন্তু আসল কথা হলো শহীদ আরবি শব্দ। যা কালের বিবর্তনে বহুল ব্যবহৃত হতে হতে বাংলা শব্দের মধ্যে ঢুকে গেছে।

একই রকম ” মিনার”ও আরবি শব্দ। যার শাব্দিক অর্থ হলো বাতিঘর, নির্দেশক দণ্ড বা উঁচু স্তম্ভ। সাধারণ অর্থে মিনার বলতে উঁচু, সরু এবং চূড়াযুক্ত স্তম্ভ বা টাওয়ারকে বোঝায়, যা সাধারণত মসজিদের সাথে বা কোন ম্মৃতিস্তম্ভ হিসেবে সত্য-ন্যায়ের পথে জীবন বিলিয়ে দেওয়া বা ত্যাগের কোন অর্থ বহন করে।

অতএব শহীদ ও মিনার দুটিই আরবি শব্দ। কিন্তু বহুল ব্যবহারের মাধ্যমে শব্দ দুটি বাংলা শব্দ হিসেবে ব্যবহা হয়ে আসছে৷

একইভাবে আওয়ামী’ (Awami) শব্দটি মূলত উর্দু শব্দ ‘আওয়াম’ (Awam) থেকে এসেছে, যা আগে আরবি ভাষা থেকে আগত। ‘আওয়াম’ অর্থ সাধারণ মানুষ বা জনগণ। আর ‘লীগ’ (League) একটি ইংরেজি শব্দ, যার অর্থ দল বা সংঘ। সুতরাং, ‘আওয়ামী লীগ’ শব্দগুচ্ছের বাংলা অর্থ হলো “জনগণের দল।

কমিউনিস্ট পার্টি (Communist) একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতাদর্শগত শব্দ, যা ল্যাটিন শব্দ ‘communis’ (সাধারণ বা সর্বজনীন) থেকে উদ্ভূত হয়ে এসেছে। এটি এমন ব্যক্তি বা ধারণাকে বোঝায়, যিনি মার্কসবাদ-লেনিনবাদ অনুযায়ী শ্রেণীবিন্যাসহীন ও রাষ্ট্রহীন সমাজ (কমিউনিজম বা সাম্যবাদ) প্রতিষ্ঠা এবং উৎপাদনের উপায়ের ওপর যৌথ মালিকানায় বিশ্বাসী৷ আর পার্টি হলো ইংরেজি শব্দ।

পার্টি’ একটি ইংরেজি শব্দ (Party) যা বাংলা ভাষায় বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এর মূল অর্থ হলো দল, পক্ষ বা সামাজিক ভোজসভা। এটি মূলত কোনো কাজের জন্য একদল ব্যক্তি, রাজনৈতিক দল, বা উৎসব উদযাপনের জন্য আমন্ত্রিত মানুষের সমাবেশকে বোঝায়।

বিএনপির শ্লোগান হলো ” বাংলাদেশ জিন্দাবাদ। অতএব এই যে জন্য জিন্দাবাদ, মূর্দাবাদ নিয়ে এত কথা৷ জিন্দাবাাদ কি শব্দ কন দেখি। আবার জ্বালানি মন্ত্রীকে বলতে শুনলাম তিনি বলছেন, জেন-জিদেরকে ওসব ইনকিলাব -জিন্দাবাদ বাদ দিয়ে মাতৃভাষায় ফেরার আহবান জানিয়েছেন। তাইলে তো বিএনপির শ্লোগানও পাল্টানোর দাবি উঠবে যে কোন সময়।

সবশেষ এই যে, “তর্ক”.। এই শব্দটিও পুরোপুরি বাংলা তা বলা যায় না। তর্ক’ একটি বিশেষ্য পদ এবং এটি একটি তৎসম (সংস্কৃত থেকে আগত) শব্দ। বাংলা অভিধান অনুযায়ী, তর্ক শব্দের অর্থ হলো বাদানুবাদ, বিতর্ক, বিচার, যুক্তি। এটি মূলত কোনো বিষয়ে যুক্তি বা মতের আদান-প্রদানকে নির্দেশ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button