দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি

 দিনাজপুরের বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরির ঘটনা
দিনাজপুরের বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরির ঘটনা

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল, স্বর্ণালংকার, পাসপোর্ট, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পরিবারটি।

পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনেরা। তাঁদের ধারণা, খাবারের মাধ্যমে চেতনানাশক প্রয়োগের ফলে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েছিলেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA