এইচএসসিতে পাসের হারে ২২ বছরের রেকর্ড পতন, কমেছে জিপিএ-৫

এইচএসসিতে পাসের হারে ২২ বছরের রেকর্ড পতন, কমেছে জিপিএ-৫
ঘুরে দাঁড়াতে পারল না উচ্চ মাধ্যমিকের ফল। এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই বড় ধরনের পতন দেখা গেছে, যা দেশের উচ্চশিক্ষা খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মুক্তমন ডেস্ক : দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষায় এবার দেখা গেল হতাশাজনক চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

শুধু পাসের হারই নয়, মেধার সূচক হিসেবে বিবেচিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে সময় জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

শনিবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারছেন।

বিশ্লেষকদের মতে, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির এই বড় পতন দেশের শিক্ষাব্যবস্থা, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।