ময়মনসিংহে ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মকবুল হোসেন : ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ চইগ্য চাকমা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আন্তজেলা মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলার কোতোয়ালি থানার মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ ইউনাইটেড পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চইগ্য চাকমার হাতে থাকা কাপড়ের একটি শপিং ব্যাগ থেকে ৫ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫০৪ গ্রাম।

গ্রেপ্তার চইগ্য চাকমা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তেলখোলা চাকমাপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মংছেচিং চাকমা এবং মায়ের নাম ছৈমাচিং চাকমা।

এ ঘটনায় ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আল মাসুদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।