সারাদেশ

শার্শায় লিচুর বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক

মুক্তমন রিপোর্ট : যশোরের শার্শা উপজেলা এ চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজারে প্রচুর পরিমাণে লিচু উঠায় এবং ভালো দাম পাওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। বড় আকার ও সুস্বাদু হওয়ায় দিন দিন এখানকার চাষীরা ঝুঁকে পড়ছেন উন্নত জাতের লিচু চাষে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর শার্শা উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লাভজনক ফসল হওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে উন্নত জাতের লিচু চাষের আগ্রহও বাড়ছে। এখানে জনপ্রিয় বোম্বাই, চায়না-৩, বেদানা, মাদ্রাজি ও মোজাফফর জাতের লিচুর বাণিজ্যিক উৎপাদন হচ্ছে।

চাষীরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পোকার আক্রমণ তুলনামূলক কম হয়েছে এবং ফল ঝরে পড়ার ঘটনাও খুব একটা ঘটেনি। ইতোমধ্যে লিচু সংগ্রহ বা ভাঙা শুরু হয়েছে এবং উপজেলার প্রায় চার আনা লিচু সংগ্রহ শেষ হয়েছে। বাজারে দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারাও সন্তোষ প্রকাশ করছেন।

দীপক কুমার সাহা বলেন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে লিচু চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, উচ্চমূল্যের এই ফসল ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি নিরাপদ ফল ও সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে।

শার্শা উপজেলা কৃষি বিভাগ মনে করছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫০০ মেট্রিক টন লিচু উৎপাদন হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button