রাজনীতি

ঝিনাইদহে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগ

মুক্তমন রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর ওপর ঝিনাইদহে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর ডিম নিক্ষেপ করে। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে থানায় অবস্থান করছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button