নির্বাচনমত প্রকাশরাজনীতি

যারা মা-বোনদের কাপড় খুলে ফেলতে চায় তারা আসলে মানুষ নয়: আমীরে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে কাজ করতে গিয়ে যারা মা–বোনদের কাপড় খুলে দেওয়ার হুমকি দেয়, তারা আসলে মানুষ নয়। তিনি বলেন, আল্লাহ না করুন—এরা যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে দেশের পরিবেশ কেমন হবে তা কল্পনাই করা যায় না। মা–বোনরা ঐক্যবদ্ধ থাকলে আগামী ১২ তারিখের ফলাফলই তার জবাব দেবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জাতি কখনো ভাবেনি ফ্যাসিস্টরা অপদস্ত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সাড়ে ১৫ বছর ধরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারাই ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুট, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি রক্ত ও লাশের সারি থেকে মুক্তি পেয়েছে। কিন্তু একটি মহল এখনো জুলাইকে স্বীকৃতি না দেওয়ার ষড়যন্ত্র করছে এবং শহীদ পরিবারের সদস্যদের অবমূল্যায়ন করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

৫ আগস্টের পর জামায়াতের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করবো না বলে ঘোষণা দিয়েছিলাম। তবে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশজুড়ে শান্তি–শৃঙ্খলা রক্ষায় ১৫ লক্ষ নেতাকর্মী দিন–রাত পাহারা দিয়ে দায়িত্ব পালন করেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করা হবে, মা–বোনদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, ব্যাংক ডাকাতি ও শেয়ারবাজার লুট বন্ধ করা হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ও সংস্কারের জন্য গণভোট অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, আর ‘না’ মানে গোলামী। আমরা আধিপত্যবাদমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ চাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন আসনের প্রার্থীরা। শেষে প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button