নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

নারী সংলাপ অনুষ্ঠান: “অর্ধেক তার করিয়াছে নারী” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে : এস এম জাহাঙ্গীর হোসেন

মুক্তমন রিপোর্ট :নারীদের নিরাপত্তা, সম্মান, সুযোগ ও ভবিষ্যৎ নিয়ে সরাসরি আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে আয়োজন করা হয়েছে নারী সংলাপ অনুষ্ঠান “অর্ধেক তার করিয়াছে নারী”। এই উন্মুক্ত সংলাপ অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

আয়োজকরা জানান, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের অবদান অপরিসীম। সেই বাস্তবতাকে সামনে রেখে নারীদের মতামত, প্রশ্ন ও দাবিগুলো সরাসরি শোনার জন্যই এই সংলাপের আয়োজন। অনুষ্ঠানে সকল বয়স ও সকল স্তরের নারীদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।

সংলাপে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক মর্যাদা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী নারীরা তাদের প্রত্যাশা, সমস্যা ও প্রস্তাব সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ফ্রেন্ডস ক্লাব (টেনিস কোর্ট)-এ অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, এই নারী সংলাপ নারীবান্ধব সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button