সারাদেশ

বিনা চিকিৎসায় ধুঁকছেন গুণী সংগীতশিল্পী রব: সহায়তার জন্য আকুল আবেদন

মুক্তমন রিপোর্ট : ম্যান্ডেলিন ও দোতারা—এই দুই বাদ্যযন্ত্রের সুরে যিনি দীর্ঘদিন ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে রেখেছেন, সেই গুণী শিল্পী রব আজ নিজেই অসহায় জীবনযাপন করছেন। জীবনের অধিকাংশ সময় সুরের সাধনায় কাটানো এই শিল্পী বর্তমানে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অর্থের অভাবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না।

জানা গেছে, দীর্ঘ সংগীত জীবনে যা কিছু উপার্জন করেছেন, তার প্রায় পুরোটাই তিনি পরিবারের পেছনে ব্যয় করেছেন। অথচ এই দুর্দিনে তার পাশে দাঁড়ায়নি তার আপনজনরাই। দুই ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও কেউ তার চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন শিল্পী রব নিজেই। সন্তানের এমন উদাসীনতা তাকে শারীরিকভাবে যেমন দুর্বল করে তুলেছে, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।

শিল্পী রবের এই দুরবস্থার খবর ছড়িয়ে পড়লে সংগীত অঙ্গনের অনেক সহকর্মী ও সংগীতপ্রেমী ব্যক্তি সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে তার ব্রেন স্ট্রোকজনিত জটিলতার কারণে দীর্ঘমেয়াদী ও উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা এখনো জোগাড় করা সম্ভব হয়নি।

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগীতপ্রেমীদের কাছে সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন শিল্পী রব। তার চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে নিচের নম্বরগুলোতে (বিকাশ/নগদ): 01611567594, 01931528957, 01834018235

মানবিক সহায়তায় এগিয়ে এলে হয়তো আবারও সুরের জগতে ফিরে আসতে পারবেন এই গুণী শিল্পী—এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button