আইন-অপরাধ

ভোলার চরফ্যাশনে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ভোলার চরফ্যাশনে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (২ মে) শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৩০ এপ্রিল ধর্ষনের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত সেলিম খন্দকার (৫৫) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত মফিজ খন্দকারের ছেলে৷ এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিংয়ের কাছে সাত বছর বয়সী স্কুল ছাত্রী সহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে। এ সময় সেলিম খন্দকার নাবালক মেয়েকে বিভিন্ন ধরনের খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিংয়ের মধ্যে শয়ন কক্ষে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে মেয়েটিকে কুপ্রস্তাব দেন। মেয়েটি তার কথায় রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে। এর পরদিন সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি বাসায় ফিরলে ব্যাথা অনুভব করলে কান্না কাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞেস করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়।

এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু মুঠোফোনে বলেন, পারিবারিক বিরোধের জেরে কেন্দ্র করে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button