জাতীয়

প্রথমবারের মতো ‘শাপলা চত্বর’ ঘটনার ওপর তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনী

মুক্তমন ডেস্ক : ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা-কে কেন্দ্র করে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ মে ২০২৬ (মঙ্গলবার ও বুধবার) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে উক্ত ঘটনার বিভিন্ন আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্বও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৫ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস। অনুষ্ঠানে নিহতদের পরিবারবর্গ ও আহত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

আয়োজকরা মনে করছেন, এই প্রদর্শনী ইতিহাস সংরক্ষণ, দলিলভিত্তিক তথ্য উপস্থাপন এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সকলকে প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button