খেলা-বিনোদন

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশ না নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি—সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করার জন্য। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে আগে থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এ প্রেক্ষাপটেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button